• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জুন ২০২৬, ১১:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরে একটি অ্যাপার্টমেন্ট থেকে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ৬৪ বছর বয়সি অ্যামি স্টেডম্যান, তার ৪৪ বছর বয়সি মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান। খবর এনবিসি নিউজের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশের প্রাথমিক ধারণা, অ্যামি স্টেডম্যানই মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যা করে পরে নিজেও মারা গেছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এক প্রতিবেশী স্টেডম্যানকে দীর্ঘদিন না দেখে উদ্বেগ প্রকাশ করে খোঁজ নেওয়ার অনুরোধ জানান। পরে পুলিশ তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ছয়টি মরদেহ উদ্ধার করে।

নিহত চার শিশু হলেন- হার্পার হারমন (১৩), হাডসন হারমন (১১) এবং যমজ গ্যাভিন ও গ্রেসলিন হারমন (১০)।

পুলিশ প্রধান উইলিয়াম র‍্যাবিট জানান, অ্যাপার্টমেন্টটি অ্যামি স্টেডম্যানের ছিল। আর তার মেয়ে সারাহ ও চার সন্তান একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন।

তদন্তকারীদের ধারণা, মরদেহগুলো বেশ কিছুদিন ধরে সেখানে পড়ে ছিল। মরদেহের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বুধবার (২৪ জুন) ময়নাতদন্তের পর নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।

আরও পড়ুন

মৃত্যুপুরীতে ভেনেজুয়েলা, ভূমিকম্পে প্রাণহানি ১৬৪

হরমুজ প্রণালিতে নতুন রুটে আপত্তি কেন তুলল ইরান?

৬ দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে সুখবর দিলো আরব আমিরাত

প্রাথমিক তদন্তে দেখা গেছে, শিশুদের একজন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। এ ছাড়া অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ প্রেসক্রিপশন ও সাধারণ ওষুধ উদ্ধার করা হয়েছে, যা থেকে ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগেরও ইঙ্গিত মিলেছে। তবে ছয়জনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটে অ্যামি স্টেডম্যানের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত বাইরের কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলেনি।

কেএম

  • যুক্তরাষ্ট্র
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প
আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
জামিনের পরদিন মুক্তির আগেই কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু
জামিনের পরদিন মুক্তির আগেই কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X