দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভূমিকম্পটি মন্টালবান এলাকায় আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে, কারাকাসে বেশ কিছু ভবন ধসে পড়েছে।
ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্যমতে, ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামির ঝুঁকি বা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া পুয়ের্তো রিকো এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সতর্কতামূলক পরামর্শ জারি করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন থেকে বাইরে নিরাপদ স্থানে সরে যান। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁর অ্যাপার্টমেন্টে ফাটল দেখা দিয়েছে এবং কাচ ভেঙে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের তোলা একটি ছবিতে কারাকাসের একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে, যা একটি ব্যাংক বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতার বাসিন্দারাও এই ভূমিকম্প অনুভব করেছেন বলে জানা গেছে। সেখানে সতর্কর্তামূলক পদক্ষেপ হিসেবে কিছু মানুষকে ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কে