দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুইজারল্যান্ডে চলমান আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রকে ‘মরিয়া’ বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে বলে ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তা তাদের হতাশা ও মরিয়া অবস্থারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, তারা কি কখনও নিজেদের জিজ্ঞাসা করে না, যদি তাদের হুমকি সত্যিই কার্যকর হতো, তাহলে আজ তারা এমন মরিয়া অবস্থায় পৌঁছাত না?
গালিবাফ আরও বলেন, প্রয়োজনে জবাব দিতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমরা আমেরিকানদের হুমকিকে মোটেও গুরুত্ব দিই না। তাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভিন্নভাবে জবাব দিতে প্রস্তুত রয়েছে। তারা যতই কথা বলুক, পদক্ষেপ আমরাই নিই।
সূত্র: সিএনএন
/অ