দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব হোয়াইট ঈগল’ প্রত্যাহার করা হয়েছে, যার জবাবে তিনি পদকটি ফেরত দিয়েছেন।
২০২৩ সালে তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জেলেনস্কিকে নিরাপত্তা, মানবিক সহায়তা এবং মানবাধিকার রক্ষায় অবদানের জন্য এই পদকে ভূষিত করেছিলেন।
সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনীর একটি ইউনিটের নামকরণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। চলতি বছরের ২৬ মে ইউক্রেন সেনাবাহিনীর একটি ইউনিটের নতুন নামকরণকে কেন্দ্র করে পোল্যান্ড আপত্তি জানায়।
পোল্যান্ডের অভিযোগ, ওই নামটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, যারা ১৯৪০ ও ১৯৫০-এর দশকে পোলিশদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ক্যারোল নোরোকি জেলেনস্কিকে দেওয়া পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
জবাবে জেলেনস্কি পদকটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন, যা ডাক বিভাগের মাধ্যমে পোল্যান্ডে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ও বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েন তৈরি হলেও পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন অব্যাহত থাকবে।
এমএস/