দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সমঝোতা না হলে হরমুজ প্রণালিতে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র যে সেবা দিচ্ছে, তার বিনিময় হিসেবেই এই শুল্ক আরোপ করা হতে পারে।
শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতির ৬০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে কোনো শুল্ক থাকবে না। ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরও কোনো শুল্ক থাকবে না, যদি না চুক্তি সম্পন্ন না হয় এবং যুক্তরাষ্ট্র নিজস্ব স্বার্থে তা আরোপ করে।’
তিনি আরও বলেন, ‘অতীত, বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা ব্যয়ের প্রতিদান হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য অভিভাবকের ভূমিকা পালনের বিনিময়ে এই শুল্ক আরোপ করা হতে পারে।’
যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ভবিষ্যতে কার হাতে থাকবে, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। আপাতত ৬০ দিনের জন্য জাহাজগুলোকে শুল্কমুক্ত চলাচলের সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে ইরান ও উপসাগরীয় দেশগুলো নতুন ব্যবস্থাপনা কাঠামো নিয়ে কাজ করবে। ফলে ভবিষ্যতে তেহরানকে শুল্ক আরোপের সুযোগ দেওয়া হতে পারে।
এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, প্রথম ৬০ দিন এবং এর পরেও হরমুজ প্রণালি ‘শুল্কমুক্ত’ থাকবে।
সূত্র: সিএনএন
এমএস/