• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সুইজারল্যান্ডে আজ কূটনৈতিক পরীক্ষায় যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ জুন ২০২৬, ০৬:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা আজ রোববার সুইজারল্যান্ডে শুরু হওয়ার কথা রয়েছে। তবে লেবাননে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালি নিয়ে নতুন উত্তেজনা আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে ওয়াশিংটন ছেড়ে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলও জুরিখে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিএনএনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সুইজারল্যান্ডে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। কাতারও মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এবং তেল ও ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বৈঠক অনুষ্ঠিত হলে সদ্য স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের (এমওইউ) পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটিই হবে প্রথম সরাসরি উচ্চপর্যায়ের আলোচনা।

ইরানি সূত্রগুলোর মতে, এই দফার আলোচনায় লেবানন ইস্যুই হবে তেহরানের সর্বোচ্চ অগ্রাধিকার।

একজন ইরানি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননের সংঘাত বন্ধ না হলে তারা আলোচনার পরবর্তী ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করেন না। তার ভাষায়, সমঝোতা স্মারকের প্রথম ধারায় লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বাস্তবে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফলে চুক্তির মৌলিক শর্ত এখনও পূরণ হয়নি বলে মনে করছে তেহরান।

ইরান বারবার বলেছে, লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর এগোবে না।

বৈঠকের প্রধান লক্ষ্য কী?

সুইজারল্যান্ডে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স বলেন, আলোচনায় তার তিনটি প্রধান অগ্রাধিকার রয়েছে।

প্রথমত, ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণ করা। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি অর্জন করা। তৃতীয়ত, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা।

ভ্যান্স বলেন, রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে আলোচনা হবে, আর প্রযুক্তিগত দল মাঠপর্যায়ে বিস্তারিত কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘এই সপ্তাহেই ইরানের পারমাণবিক উপকরণ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কিছু অগ্রগতি অর্জনের আশা করছি।’

এদিকে শনিবার ইরানের সামরিক নেতৃত্ব লেবানন পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হলে ওই নৌপথে নিজস্ব শুল্ক আরোপের বিষয় বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র।

আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। প্রাথমিক সমঝোতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিলেও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল।

৬০ দিনের নির্ধারিত সময়সীমা এখন শুরু হয়েছে এবং এই মজুত কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সেটিই আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, দুর্নীতির অভিযোগে বিচার

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ সতর্ক করে বলেছে, লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন না হলে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো বাধ্যবাধকতা ইরানের নেই।

বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডের আলোচনায় যুক্তরাষ্ট্রকে চাপে রাখার মতো একটি শক্তিশালী কৌশলগত ইস্যু নিয়েই যাচ্ছে তেহরান। ইরানের বার্তা স্পষ্ট—লেবানন সংকটের সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরবর্তী ধাপে অগ্রগতি সম্ভব নয়।

এমএস/

  • ইরান
  • যুক্তরাষ্ট্র
  • সুইজারল্যান্ড
এ সম্পর্কিত আরও খবর
সুইজারল্যান্ড বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে গালিবাফ
সুইজারল্যান্ড বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে গালিবাফ
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন
যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।