দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় হিজবুল্লাহকে ‘কঠোর মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামলার পরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহর অপরাধমূলক হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার পর আমি আইডিএফকে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর ওপর আঘাত হানার নির্দেশ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার নির্দেশ স্পষ্ট। আমাদের সেনা কিংবা ইসরায়েলের ভূখণ্ডের ওপর কোনো হামলা মেনে নেওয়া হবে না। এ ধরনের হামলার জন্য হিজবুল্লাহকে খুবই চড়া মূল্য দিতে হবে।’
এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথমবার, যখন ইসরায়েলি সেনা নিহতের ঘটনা ঘটল।
ঘটনার জেরে দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
নেতানিয়াহু আরও জানিয়েছেন, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী জনপদগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যত দিন প্রয়োজন, তত দিন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান করবে।
এমএস/