দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে সংঘাত পুরোপুরি বন্ধ হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় ফিরবে না ইরান। বিষয়টি সিএনএনকে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক।
ওই কূটনীতিক জানান, স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে যে শর্ত উল্লেখ রয়েছে, তা বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছে তেহরান।
তিনি বলেন, ‘ইরান চেয়েছে লেবাননে শত্রুতা ও সামরিক অভিযান বন্ধ হওয়ার বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা দেওয়া হোক। বিষয়টি সমাধানে মধ্যস্থতাকারীরা কাজ করছেন।’
এদিকে লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরবর্তী আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে।
কূটনীতিকের ভাষ্য, ‘লেবাননে ইসরাইলি হামলার পর পরিকল্পিত বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’
তবে আলোচনা কবে পুনরায় শুরু হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা চুক্তির পর লেবাননের সংঘাতও বন্ধ হওয়ার কথা থাকলেও, দক্ষিণ লেবাননে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় পুরো প্রক্রিয়াটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: সিএনএন
এমএস/