• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

উ.কোরিয়ার শীর্ষ জেনারেল বরখাস্ত, যুদ্ধ প্রস্তুতির নির্দেশ কিমের

দেশ টিভি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৩, ১১:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বরখাস্তকৃত ওই সেনা কর্মকর্তা গত প্রায় সাত মাস ধরে ওই পদে ছিলেন। একইসঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার খবরটি সামনে এনেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দিয়েছেন এবং যুদ্ধের সম্ভাবনা, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের জন্য আরও প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এই মন্তব্য করেন কিম জং উন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে রিপোর্টে বলা হয়েছে। তবে ওই শত্রু ঠিক কে তার নাম উল্লেখ করা হয়নি।

বিশদ কোনও বিবরণ ছাড়াই কেসিএনএ তার রিপোর্টে বলেছে, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে ‘বরখাস্ত করা হয়েছে’। প্রায় সাত মাস তিনি এই দায়িত্ব পালন করেন।

অন্যদিকে পাক সু ইলের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইয়ং গিল। তিনি এর আগে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সেইসাথে দেশটির প্রচলিত সৈন্যদের শীর্ষ কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া রি ইয়ং গিল এর আগে উত্তর কোরিয়ার আর্মি চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মূলত তাকে বরখাস্ত করা এবং পরবর্তীতে সরকারি অনুষ্ঠানে দেখা না যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ায় ধারণা তৈরি হয়েছিল যে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

অবশ্য এর ঠিক কয়েক মাস পরে তিনি আবার আবির্ভূত হন এবং সেসময় তাকে অন্য সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়।

রয়টার্স বলছে, এদিনের বৈঠকে কিম অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যও স্থির করে দিয়েছেন বলে বিস্তারিত উল্লেখ না করে কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে গত সপ্তাহে তিনি অস্ত্র কারখানা পরিদর্শন করেন যেখানে তিনি আরও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন, আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছিলেন।

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম একটি মানচিত্রে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং তার আশপাশের এলাকাগুলোর দিকে ইশারা করছেন।

যুক্তরাষ্ট্র অবশ্য উত্তর কোরিয়াকে ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে কামান, রকেট এবং ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে। তবে রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশই এসব দাবি অস্বীকার করেছে।

রিপোর্টে বলা হয়েছে, কিম তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার লক্ষ্যে দেশটির সর্বাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে মহড়া চালানোর আহ্বানও জানিয়েছেন।

রয়টার্স বলছে, উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর মিলিশিয়া কুচকাওয়াজ করবে পিয়ংইয়ং। অন্যদিকে আগামী ২১ এবং ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর এই ধরনের মহড়াকে উত্তর কোরিয়া তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে থাকে।

জেবি

  • কিম
  • বরখাস্ত
  • সামরিক
  • অভিযোগ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ
আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারণা চালা‌নোর অভিযোগে নৌকার প্রার্থীকে শোকজ
আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচারণা চালা‌নোর অভিযোগে নৌকার প্রার্থীকে শোকজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।