দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জি৭ জোটভুক্ত দেশগুলোর নেতারা ইউক্রেনের প্রতি তাদের ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন এবং রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন। একই সঙ্গে কিয়েভকে আরও বেশি আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার তেল ও গ্যাস খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি সম্পন্ন করেছেন, আমরা তা সমর্থন করি। এই প্রেক্ষাপটে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে আমরা মনে করি।’
ইরান প্রসঙ্গে জি৭ নেতারা বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে তারা সমর্থন করেন এবং এর বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে আরও শক্তিশালী ও বিস্তৃত কূটনৈতিক চুক্তির আহ্বানও জানান তারা।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও যৌথ অবস্থান তুলে ধরেছে জি৭। নেতারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টায় দেশটির সরকারকে সমর্থন জানিয়েছেন এবং তা বাস্তবায়নে অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলেছেন।
গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে জোটটি।
অন্যদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পূর্ব ও দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালিতে বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের যেকোনো একতরফা প্রচেষ্টার বিরোধিতা করেছে জি৭ নেতারা।
সূত্র: সিএনএন
এমএস/