দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ বৈরুতের ওপর চালানো হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম তথ্য দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের একটি সূত্র।
মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া ওই সূত্রের বরাতে বলা হয়, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য অভিযান সম্পর্কে অবহিত করে। এতে আরও উল্লেখ করা হয়, হামলাটি এমন সময় সংঘটিত হয় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্রটি জানায়, হামলার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইরান ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে—এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছিল।
এক সপ্তাহ আগে বৈরুতের একই এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলার পর ইরান সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছিল, যার ফলে স্বল্প সময়ের জন্য সংঘাত আরও তীব্র হয়। পরে কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, বৈরুত বা লেবাননে নতুন হামলা হলে তারা প্রতিক্রিয়া জানাবে।
সূত্রটি আরও জানায়, ইসরায়েলের পক্ষ থেকে আগাম তথ্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে পাঠানো হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে থাকে।
সূত্র- সিএনএন
এমএস/