দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের ওপর পরিকল্পিত হামলা ও বোমা হামলা বাতিল করেছেন। এর কয়েক ঘণ্টা আগে তিনি নতুন করে বোমাবর্ষণের হুমকি দিয়েছিলেন এবং ইরানের তেল রপ্তানির কেন্দ্র খার্গ দ্বীপ দখলের ইচ্ছার কথাও জানান।
ট্রুথ সোশ্যাল নামে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা এমন পর্যায়ে পৌঁছেছে, যা দেশটির সর্বোচ্চ নেতৃত্ব অনুমোদন করেছে। সেই বিবেচনায় আমি আজ সন্ধ্যায় ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসরসহ আরও কয়েকটি দেশ আলোচনার ‘চূড়ান্ত বিষয়গুলো’ অনুমোদন করেছে।
ট্রাম্পের বলেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান পরে জানানো হবে।
/অ