দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক বাংলাদেশি নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১০ জুন) এক বিবৃতিতে দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তল এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ৪ জুন হাউজ রানি এলাকার ‘ফ্লাওরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাংলাদেশি নারীটি বুধবার মারা গেলে প্রাণহানির সংখ্যা ২৩ জনে পৌঁছায় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত সপ্তাহে একই ঘটনায় আহত এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হলে মৃতের সংখ্যা ২২ জনে উন্নীত হয়েছিল।
অগ্নিকাণ্ডের কারণ এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র- এনডিটিভি
জে আই