দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির আশপাশের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টায় কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং জাস্ক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জাস্কে অবস্থানরত আইআরআইবির এক সংবাদদাতা জানান, স্থানীয় সময় রাত প্রায় ২টা ৩৫ মিনিটে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে কেশম দ্বীপ ও বন্দর আব্বাসেও বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির কয়েকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপকে ইরানের প্রতিরক্ষামূলক ‘দ্বীপবেষ্টনী’র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌ ও বিমানঘাঁটি রয়েছে। অন্যদিকে জাস্কেও নৌবাহিনীর উপস্থিতি রয়েছে এবং এটি প্রণালির পূর্ব দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর।
এর আগে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা দাবি করে, জাস্ক বন্দর এবং জাস্ক কাউন্টির কুহ মোবারক এলাকার একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/