দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক বার্তায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা এবং ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করেছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ভারতীয় হাইকমিশন বলেছে, বাংলাদেশের জনগণ আজ জাতির অন্যতম সাহসী সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছে। এ উপলক্ষে ১৯৭১ সালের মার্চে দেওয়া তার ঐতিহাসিক বেতার ভাষণের কথাও স্মরণ করা হচ্ছে, যা জনগণকে উজ্জীবিত করেছিল এবং স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল।
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের জনগণের যৌথ ত্যাগের ইতিহাস এবং দুই দেশের মানুষের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত সবসময় বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
এদিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ এবং দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি পালন করা হচ্ছে।
শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএস/