দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননে গত এক সপ্তাহে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১১ জন শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা।
সংস্থাটি শুক্রবার এ তথ্য প্রকাশ করে জানায়, ইসরায়েল দেশজুড়ে হামলা বাড়ানোর ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও সেখানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক হামলা চালানো হয়। এর আগে ইসরায়েল ওই অঞ্চলের একটি বড় অংশকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করে। একই দিনে দক্ষিণ বৈরুতের একটি ভবনেও হামলা চালানো হয়।
জাতিসংঘের শিশু সংস্থার তথ্য অনুযায়ী, গত সাত দিনে মোট ৭৭ জন শিশু নিহত বা আহত হয়েছে। সংস্থাটি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাতে এই তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, ১৬ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৫ জন শিশু নিহত এবং ২১২ জন আহত হয়েছে।
সংস্থার মুখপাত্র রিকার্ডো পিরেস সব পক্ষকে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় শিশু ও বেসামরিক অবকাঠামো সুরক্ষিত থাকা বাধ্যতামূলক।
গত ১৬ এপ্রিল ওয়াশিংটনের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত থামানোর উদ্দেশ্যে করা হয়েছিল, যা ২ মার্চ থেকে তীব্র আকার ধারণ করে।
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, সামরিক কর্মকাণ্ড সম্প্রসারণের ফলে লেবাননের জনগণের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৭টি হামলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আঘাত হেনেছে, যাতে ২৫ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে।
এছাড়া ১৬টি হাসপাতাল এবং ১৩টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
/অ