দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচ ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণের ঘটনায় রাহাত (১০) নামের এক শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাহাত ঘটনাস্থল লাগোয়া মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে খেলতে যায় রাহাত। সেখানে কসটেপ মোড়ানো একটি ককটেল দেখতে পেলে সেটিকে খেলনা ভেবে কুড়িয়ে নিয়ে খোলার চেষ্টা করে সে। এতে একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
এদিকে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, কুড়িয়ে পাওয়া একটি ককটেল খুলতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়েছে এক শিশু। এতে তার দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/অ