দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল সাদা মহিষটিকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শেষ মুহূর্তে সরকার সেটিকে কুরবানি থেকে সরিয়ে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। মহিষটির সোনালি চুল ও চেহারার কারণে স্থানীয়রা এর নাম দিয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ মে) সকালের দিকে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে এ বছর কুরবানি করা হচ্ছে না। এর চুলের স্টাইলের কারণে ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত হওয়ায়, এটি জবাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বিরল এই অ্যালবিনো মহিষটি সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয়েছিল। বিশেষ করে এর সোনালি চুলের গোছা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।
প্রতিবেদনে আরও বলা হয়, মুসলিম উৎসব ঈদুল আজহার কুরবানির জন্য ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি কিনেও নেন এক ক্রেতা। কিন্তু ব্যাপক আলোচনা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে কুরবানি থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং এর ক্রেতাকে টাকা ফেরত দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। মহিষটিকে এখন ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে বলেও উল্লেখ করে সিএনএন।
এর আগে মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ, ইনডিপেনডেন্ট এবং রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন করে।
প্রসঙ্গত, মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিল। জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে তার ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।
সূত্র: সিএনএন
কেএম