দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েতের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করে ঘটনাটিকে ‘ঝুঁকিপূর্ণ উত্তেজনা’ ও ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রকাশ্য লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে কুয়েত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানকে অবিলম্বে ও নিঃশর্তভাবে এসব হামলা বন্ধ করতে হবে। একইসঙ্গে এই হামলার পূর্ণ দায় তেহরানকে বহন করতে হবে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েত রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই অপরাধমূলক ইরানি হামলার আমরা সর্বোচ্চ নিন্দা ও ধিক্কার জানাই। এটি একটি বিপজ্জনক উত্তেজনা।’
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এমন সময় এই ধরনের হামলা ঘটল যখন একাধিক বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ উত্তেজনা কমানো এবং পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় চলমান কূটনৈতিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়।
এমএস/