দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১৫০ মিলিয়ন ডলারের জ্বালানি সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে জরুরি ভিত্তিতে এই সহায়তা অনুমোদন দিয়েছে সৌদি প্রশাসন।
বুধবার (২৭ মে) সৌদি কর্তৃপক্ষ জানায়, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় ‘সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন’-এর মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। পুরো কার্যক্রম তদারকি করছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।
সৌদি আরব জানিয়েছে, এই জ্বালানি সহায়তার মাধ্যমে ইয়েমেনে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা, জরুরি সেবাগুলো সচল রাখা এবং মানবিক দুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে। পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে রিয়াদ।
সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতে একাধিক মানবিক ও উন্নয়ন সহায়তা দিয়ে আসছে সৌদি আরব।
এমএস/