দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ’ ওমানের পাশে রয়েছে তেহরান।
বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন কর্মকর্তাদের ‘হুমকিমূলক বক্তব্যের’ নিন্দা জানান। একইসঙ্গে তিনি ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমালোচনা করেন।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ থাকবে এবং যুক্তরাষ্ট্র সেখানে নজরদারি করবে। তিনি ওমানকে সতর্ক করে বলেন, ‘ওমানকে অন্যদের মতো আচরণ করতে হবে, না হলে আমরা তাদের উড়িয়ে দিতে বাধ্য হব।’
উল্লেখ্য, এর আগেও ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের বিষয় নয়; এটি ইরান ও ওমানের সমন্বয়ে পরিচালিত হবে।
এদিকে ইরানের বন্দর আব্বাস শহরে যুক্তরাষ্ট্রের নতুন হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি এসব হামলাকে ইরানের ‘ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।
তবে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ছিল ‘পরিমিত ও আত্মরক্ষামূলক’, যার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি বজায় রাখা।
এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
এমএস/