দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। তবে চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে লেবাননে এবার ঈদের আনন্দ ম্লান এবং উৎসবের আমেজ পরিণত হচ্ছে চোখের পানি দিয়ে।
মঙ্গলবার (২৬ মে) দক্ষিণ ও পূর্ব লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীল হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর হামলার এ ঘটনা ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অন্যতম ভয়াবহ এই বোমা হামলার রাতে তারা হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।
এর আগে নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েল ‘লেবাননে আমাদের অভিযান আরও তীব্র করছে’। আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখল করছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করার জন্য তারা ‘নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী’ করছে।
উল্লেখ্য, উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য চলমান জটিল আলোচনাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে। সূত্র : বিবিসি
কেএম