• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাকিস্তানে রেলস্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ মে ২০২৬, ২২:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় রেলস্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার একটি ট্রেন স্টেশন অতিক্রম করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চলছে। নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে।

উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৭১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি রেললাইনের কাছেই ছিলাম। কীভাবে বেঁচে গেছি, এখনো বিশ্বাস করতে পারছি না। বিস্ফোরণটি ছিল ভয়াবহ।’

কোয়েটা সিটি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কাদির কামবরানি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তার দাবি, নিহত ও আহত মিলিয়ে সংখ্যা শতাধিক হতে পারে, তবে উদ্ধার অভিযান চলায় এখনো তথ্য যাচাই করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে ‘জঘন্য বোমা বিস্ফোরণ’ আখ্যা দিয়ে বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না।’

পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি কোয়েটা সফর করেন এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘নিরীহ মানুষকে নির্মমভাবে লক্ষ্যবস্তু করেছে পশুরা।’

তেল ও খনিজসম্পদসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সহিংসতা চলছে। এর আগে বড় ধরনের বোমা হামলা ও আত্মঘাতী অভিযানের দায়ও স্বীকার করেছে বিএলএ।

আরও পড়ুন

হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সন্দেহভাজন নিহত

কিয়েভে ভয়াবহ হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহার করেছে রাশিয়া

ইরানের সঙ্গে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘তাড়াহুড়া’ করবে না: ট্রাম্প

চলতি বছরের ফেব্রুয়ারিতেও বেলুচিস্তানে আত্মঘাতী ও বন্দুক হামলার দায় নেয় সংগঠনটি। পাকিস্তানের সেনাবাহিনীর তথ্যমতে, ওই হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছিল।

সূত্র: সিএনএন

এমএস/

  • আত্মঘাতী বোমা হামলা
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানে দুই আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১
পাকিস্তানে দুই আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।