79c3b74d66990585f2377bf4e8f297c7
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় তিউনিসিয়া ও তুরস্কে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। দেশ দু’টি আগামী বুধবার, ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।
জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ হিসেবে শনিবার (১৬ মে) তিউনিসিয়া জানায়, সেদিন ছিল জিলকদ মাসের ২৯তম দিন। চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর দেশটি আনুষ্ঠানিকভাবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়।
অন্যদিকে তুরস্কও সোমবার, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে এ সিদ্ধান্ত জানায়।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানসহ অধিকাংশ ইসলামিক দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার পর ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।
সূত্র: গালফ নিউজ
/অ