দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিয়েছেন।
চুক্তি অনুযায়ী, জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এরদোয়ানের অনুমোদনের মধ্য দিয়ে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হলো তুরস্কের।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি অনুমোদিত হয়। ফলে পার্লামেন্টের অনুমোদনের পর এরদোয়ানের স্বাক্ষর ছিল মূলত আনুষ্ঠানিকতা।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের জন্য তুরস্কের সামরিক সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে এই চুক্তির মাধ্যমে।
তবে আপাতত সৌদি আরব বা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করতে তুরস্কের সেনা পাঠানোর পরিকল্পনা নেই। এ ধরনের পদক্ষেপ নিতে হলে তুরস্কের পার্লামেন্টের নতুন করে অনুমোদন প্রয়োজন হবে।
তবে চুক্তির আওতায় সেনা পাঠানো ছাড়াও সৌদি আরবকে অন্যান্য ধরনের সামরিক সহায়তা বাড়ানোর সুযোগ পাবে তুরস্ক।
সূত্র: আল জাজিরা
এমএস/