দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড় ও বৃষ্টির তাণ্ডবে অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ৭০ জন। অযোধ্যা, বারানসী, গাজিয়াবাদসহ রাজ্যের অন্তত ৩০টি জেলা ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। অনেক এলাকায় হয়েছে অতিভারী বৃষ্টি। ধুলিঝড়, বজ্রপাত, গাছপালা উপড়ে পড়া এবং উড়ে আসা বিভিন্ন বস্তুর আঘাতে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেরেলিতে তীব্র ঝড়ে এক ব্যক্তি প্রায় ৪৫ ফুট ওপরে ছিটকে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উত্তর ভারতের এই দুর্যোগে অন্তত ১১৪টি গবাদিপশুরও মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ৩৭ হাজার ৫০০ রুপি পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এমএস/