• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
স্কুবা ডাইভিং ট্র্যাজেডি

মালদ্বীপে নিহত ৫ ইতালীয় পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ মে ২০২৬, ০৭:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

মালদ্বীপের গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ ইতালীয় পর্যটক। প্রায় ৫০ থেকে ৬০ মিটার গভীর পানির নিচে গুহা অনুসন্ধানের সময় তারা নিখোঁজ হন। বৈরী আবহাওয়ার মধ্যেই চলমান উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৪ মে) মালদ্বীপের ভাভু আটুল এলাকায় স্কুবা ডাইভিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত পাঁচজন ইতালীয় নাগরিক সমুদ্রের গভীরে একটি পানির নিচের গুহা অনুসন্ধানে নেমেছিলেন। ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ মিটার গভীরে ডাইভ দেওয়ার পর তারা দুর্ঘটনার শিকার হন।

মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ৬০ মিটার গভীর পানির নিচের একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনও একই এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও প্রশিক্ষিত ডুবুরি দল মোতায়েন করা হয়েছে। তবে গভীরতা ও প্রতিকূল পরিবেশের কারণে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই এলাকায় সেদিন আবহাওয়া ছিল বৈরী। সমুদ্রে উত্তাল পরিস্থিতির কারণে নৌযান ও জেলেদের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল।

আরও পড়ুন

বৈশ্বিক জরিপ  / বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল

বিজেপি সরকারের নোটিশ জারি / পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না

ইতালির জেনুয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তায় তাদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

প্রবালদ্বীপ, স্বচ্ছ নীল পানি ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মালদ্বীপে ডাইভিং ও স্নোরকেলিং দুর্ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি প্রাণহানির ঘটনা উদ্বেগ তৈরি করেছে। গত ডিসেম্বরে এক অভিজ্ঞ ব্রিটিশ নারী ডুবুরি স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। পরে তার স্বামীও অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া ২০২৪ সালে স্নোরকেলিং করতে গিয়ে জাপানের এক পার্লামেন্ট সদস্যেরও মৃত্যু হয়েছিল।

কেএম

  • মালদ্বীপ
  • স্কুবা ডাইভিং
  • নিহত ৫
এ সম্পর্কিত আরও খবর
ইরান-লেবাননে ছয় সপ্তাহে নিহত ৫ হাজারের বেশি
ইরান-লেবাননে ছয় সপ্তাহে নিহত ৫ হাজারের বেশি
কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫
কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।