06db37f4171356e1f3799ea2ea2230a9
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা BNA।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
একই সঙ্গে বাহরাইন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইরানের সঙ্গে সহযোগিতা ও দেশের বিরুদ্ধে ‘বৈরী কর্মকাণ্ডে সহায়তার’ অভিযোগে কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা ইরানের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিদেশি পক্ষের সঙ্গে ‘ষড়যন্ত্রমূলক সম্পর্ক’ বজায় রেখেছিলেন বলে দাবি করেছে সরকার।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই বাহরাইনের এই পদক্ষেপ রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ আরও বাড়াতে পারে।
সূত্র: আল জাজিরা
এমএস/