• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ মে ২০২৬, ১১:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মান নিম্নমুখী হওয়ায় স্বর্ণের দামে বড় ধরনের উত্থান ঘটেছে। স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে তেলের দাম কমায় মুদ্রাস্ফীতি ও দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৩৩.৩১ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ১.৭ শতাংশ বেড়ে ৪,৬৪৩.২০ ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে অগ্রগতি হচ্ছে। এ অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার জন্য চলমান একটি অভিযান সাময়িকভাবে স্থগিত করা হবে।

ওএএনডিএ-র সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, সপ্তাহের শুরুতে সংঘর্ষের ঘটনা থাকলেও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে। এতে ভূ-রাজনৈতিক ঝুঁকি কমেছে এবং তেলের দামও নেমেছে, যা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতের পর মার্কিন ডলার ও অপরিশোধিত তেলের দাম কমেছে। ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠেছে।

অন্যদিকে, তেলের দাম বেশি থাকলে তা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বাড়ায়। যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হার মুনাফাদায়ক সম্পদকে বেশি আকর্ষণীয় করে তোলে, ফলে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে,' এবং তিনি বলেন, 'আমরা চাই না এমন পরিস্থিতি আবার তৈরি হোক।

ওং আরও বলেন, দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বাড়ার লক্ষণ দেখা দিলে স্বর্ণের দামে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, কিংবা স্বল্পমেয়াদি বিনিয়োগকারীরা তাদের অবস্থান কমিয়ে নিতে পারেন।

এখন বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের আসন্ন অ-কৃষি কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এই তথ্য থেকে বোঝা যাবে অর্থনীতি কতটা শক্ত অবস্থায় রয়েছে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখবে নাকি কমানোর দিকে যেতে পারে।

এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে।

এর আগে সবশেষ গত ৫ মে সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকেই।

আরও পড়ুন

যুদ্ধের আক্রমণ পর্ব শেষ, এখন প্রজেক্ট ফ্রিডম চলছে : মার্কো রুবিও

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

অন্যদিকে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪.৮০ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১,৯৮৬.২৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.১ শতাংশ বেড়ে ১,৫১৬.৪৪ ডলারে পৌঁছেছে।

কে

  • স্বর্ণ
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 
সেই ফাতেমাসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
সেই ফাতেমাসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
দেশে আজকে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা 
দেশে আজকে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।