দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
হরমুজে প্রজেক্ট ফ্রিডম চালিয়ে যেতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই উল্লেখ করে রুবিও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। প্রেসিডেন্ট কংগ্রেসকে জানিয়েছিলেন, আমরা ওই পর্যায় শেষ করেছি। এখন আমরা প্রজেক্ট অব ফ্রিডমে আছি।’
রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান, যাতে করে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রশাসন বলছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক কার্যক্রম যুদ্ধ থেকে আলাদা এবং এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নয়।
বিশ্বের উপকার করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কাজ করছে উল্লেখ করে রুবিও বলেন, ওই প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ পণ্য বহন করছে। এসব পণ্যে জ্বালানি, সার ও মানবিক সহায়তা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরাই একমাত্র দেশ, যারা বিশ্বের এই অংশে শক্তি প্রদর্শন করতে সক্ষম।’
প্রসঙ্গত, হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। সূত্র: দ্য গার্ডিয়ান
কে