দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী সেপ্টেম্বরের ৮ তারিখ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। কিন্তু তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো আয়োজন করবেন না ছেলে রাজা তৃতীয় চার্লস।
শুক্রবার (৪ আগস্ট) রাজ পরিবারের এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে তার ছেলে রাজা তৃতীয় চার্লস অত্যন্ত নিভৃতে দিনটি কাটাবেন। এ ক্ষেত্রে চার্লস আদতে তার মায়েরই পদাঙ্ক অনুসরণ করছেন। রানি তৃতীয় এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস। ৯৬ বছর বয়সী রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মৃত্যু হয় সবচেয়ে বেশি সময় ব্রিটিশ মসনদে থাকা ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের।
আরএ