দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, আরাগচি শিগগিরই ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে পৌঁছাবেন। সেখানে স্বল্প সময় অবস্থান শেষে তার রাশিয়ার উদ্দেশে যাত্রার পরিকল্পনা রয়েছে।
এর আগে শনিবার আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। সফরে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠক শেষে প্রতিনিধি দলটি ইসলামাবাদ থেকে ওমানের উদ্দেশে রওনা দেয়।
আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পরিবেশ তৈরি করতে পাকিস্তানসহ কয়েকটি দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এমএস/