দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ থাকলেও তিনি অতিরিক্ত চিন্তিত হতে চান না। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।
হোয়াইট হাউজে সাংবাদিকদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব যে এতটা বিপজ্জনক, তা আগে জানলে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।
তবে পরক্ষণেই তিনি গম্ভীর সুরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ট্রাম্প বলেন, দেখুন, আমি এখানে একটি কাজ করতে এসেছি। এটা কাজেরই অংশ। এটি একটি বিপজ্জনক— আমি কল্পনাও করতে পারি না এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে কিনা।
তিনি আরও বলেন, তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজ করেছি, তা নিয়ে আমি খুবই গর্বিত।
সূত্র: সিএনএন
/অ