দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে স্থাপিত সামুদ্রিক মাইন অপসারণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির বৈঠকে এক গোপন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা প্রণালির পরিস্থিতি সম্পর্কে এই তথ্য দেন।
এপি জানায়, ওই ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর মেলেনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয়, কৌশল ও লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলা হলেও সেগুলোর স্পষ্ট জবাব পাওয়া যায়নি।
এছাড়া যুদ্ধের শুরুতে ইরানে একটি স্কুলে হামলার ঘটনাতেও প্রশ্ন ওঠে, যেখানে প্রায় ১৬৫ জন নিহত হয়—যাদের বেশিরভাগই শিক্ষার্থী।
তথ্যসূত্র: আল–জাজিরা
/অ