দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সরকারপন্থী সমাবেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তেহরানের প্রধান একটি চত্বরে আয়োজিত সমাবেশে ঘাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা ‘মৃত্যু আমেরিকাকে’ স্লোগান দেন এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স কমান্ডার মাজিদ মুসাভিকে সমর্থন জানিয়ে তেল আবিবকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানান।
একই রাতে তেহরানের আরেকটি গুরুত্বপূর্ণ চত্বরে খোররমশাহর-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এতে সংযুক্ত একটি ছবিতে কাতারের রাসগ্যাস কোম্পানিকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়।
শুধু তেহরান নয়, দক্ষিণের শিরাজ, উত্তর-পশ্চিমের তাবরিজ এবং মধ্যাঞ্চলের জানজান শহরেও একই ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে।
ইরানে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দেশটির বিভিন্ন শহরের প্রধান চত্বরে প্রতিদিনই সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব সমাবেশে সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় টেলিভিশন জনগণকে অংশ নিতে আহ্বান জানাচ্ছে।
রাতের বেলা অনুষ্ঠিত এসব সমাবেশে সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের পাশাপাশি বিরোধীদের প্রকাশ্য জমায়েতকেও সীমিত করা হচ্ছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি
এমএস/