দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রচারণা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোটগ্রহণ।
এ দফায় রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রচারণার শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রेखা গুপ্তা প্রচারে অংশ নেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিও একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
প্রচারণার শেষ দিনেও কিছু এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুরে এক বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ ওঠে, যাতে তিনি আহত হন। মুর্শিদাবাদেও পুলিশের সঙ্গে এক প্রার্থীর বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২ লাখ ৪০ হাজার সদস্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাজার হাজার বুথে সিসিটিভি ও ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হবে।
প্রথম দফার ভোট শেষে ৪ মে ফল ঘোষণা করা হবে।
এমএস/