দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা চালানোর আশা করছেন।
মঙ্গলবার সিএনবিসি-র ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে দেওয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আশা করছি বোমা হামলা চালাতে হবে, কারণ এটাই আলোচনায় যাওয়ার ভালো অবস্থান।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সামরিক বাহিনীকে তিনি ‘অসাধারণ’ বলে অভিহিত করেন। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তি পুনর্গঠনে কাজ করছে।
চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তাদের আজ পাকিস্তান সফরের কথা রয়েছে। সেখানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধবিরতির সময়সীমা আর বাড়ানো হবে না এবং বুধবার সন্ধ্যার পর নতুন কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা খুবই কম।
সূত্র: সিএনএন
এমএস/