দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা ক্যাথলিক ধর্মীয় প্রতীক ক্ষতিগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা যিশু খ্রিস্টের একটি মূর্তিতে হাতুড়ি দিয়ে আঘাত করছেন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি এবং ইসরায়েলের অধিকাংশ জনগণ এ ঘটনায় গভীরভাবে বিস্মিত ও দুঃখিত। তিনি জানান, বিষয়টি নিয়ে সামরিক কর্তৃপক্ষ ফৌজদারি তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে এমন একটি দেশ যেখানে সব ধর্মের উপাসনার স্বাধীনতা রয়েছে। এ ঘটনায় যে আঘাত লেগেছে, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল বিষয়ক রাষ্ট্রদূত মাইক হাকাবি ঘটনার দ্রুত, কঠোর ও প্রকাশ্য শাস্তির দাবি জানিয়েছেন।
এমএস/