দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, বিদেশি প্রতিনিধিদলকে ‘পূর্ণাঙ্গ নিরাপত্তা’ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি পর্যালোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সম্প্রতি ইরান সফরের বিষয়েও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ইরানের রাষ্ট্রদূত পাকিস্তানের ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা’র প্রশংসা করেন বলে জানানো হয়েছে।
বৈঠকে ইসলামাবাদের ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যদিও ইরান এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
সূত্র: বিবিসি
এমএস/