দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে শান্তিচুক্তিতে রাজি হওয়ার এটিই শেষ সুযোগ বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সামনে এখনই চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে, এটি শেষ সুযোগ।
তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছিল, তিনি সেই “ভুল” পুনরাবৃত্তি করবেন না।
ট্রাম্প বলেন, ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: আল জাজিরা
এমএস/