দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে তিন দিনের সরকারি সফর শেষে ইরান ত্যাগ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।
বিবৃতিতে আরও বলা হয়, আসিম মুনির পাকিস্তানের নেতৃত্বের শুভেচ্ছা ইরানি পক্ষের কাছে পৌঁছে দেন এবং সফরকালীন আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।
পাকিস্তান জানিয়েছে, এই সফর দুই দেশের ‘ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক’ আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আলোচনাভিত্তিক সমাধানে তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। সেই প্রেক্ষাপটে আসিম মুনিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এমএস/