দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কোনো চাপের মুখেও ‘নতি স্বীকার’ করবেন না বলেও জানান তিনি।
তার এই মন্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, গত বছর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির শর্ত ‘যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে’।
পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে স্টারমার এমপিদের বলেন, এটা আমাদের যুদ্ধ নয়। আমাকে ভিন্ন পথে নিতে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে, যার মধ্যে গত রাতের ঘটনাও রয়েছে।
তিনি আরও বলেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে আছি।
সূত্র: বিবিসি
/অ