দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছয় সপ্তাহ ধরে চলমান সংঘাতে ইরান ও লেবাননে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ২ হাজার ৮৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৬৬ জন শিশু রয়েছে বলে জানানো হয়।
লেবাননে ২ মার্চ থেকে হামলা শুরু করে ইসরায়েল, যা চলমান যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া ইরাক, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, পশ্চিম তীর, ওমান, বাহরাইন ও সৌদি আরবেও সংঘাতের প্রভাবে শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র- সিএনএন
এমএস/