দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য আলাদ্দিন বরোজার্দি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর অবরোধের চেষ্টা করলে মার্কিন নৌবাহিনীর জাহাজকে ‘সমুদ্রের তলদেশে পাঠানো হবে’।
তিনি ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সামরিকভাবে ভিত্তিহীন প্রচারণা বলে মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
বোরুজেরদি বলেন, যুক্তরাষ্ট্রের এই হুমকি বাস্তবায়নের কোনো সক্ষমতা নেই। একইসঙ্গে তিনি দাবি করেন, এমন কোনো পদক্ষেপে ন্যাটো বা পশ্চিমা সামরিক জোটের অন্য সদস্যরা সমর্থন দেবে না।
এ বিষয়ে তিনি আরও বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করে সমুদ্রপথ নিয়ন্ত্রণের চেষ্টা বাস্তবসম্মত নয় এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।
ইরানের পক্ষ থেকে এ ধরনের হুমকিকে সার্বভৌমত্বের বিরুদ্ধে উসকানি হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। ন্যাটোর ভূমিকা নিয়েও আলোচনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/