দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের অভিযোগে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প বলেন, ‘খবর পাওয়া যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করছে। তারা যেন এটি না করে এবং যদি করে থাকে, তবে এখনই বন্ধ করে।’
আরেক পোস্টে তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরান যা করছে, তা খুবই খারাপ এবং অসম্মানজনক। আমাদের যুদ্ধবিরতি চুক্তিতে এমন কিছু ছিল না।’
ট্রাম্প আরও বলেন, ‘ইরান সহযোগিতা করুক বা না-ই করুক, খুব শিগগিরই হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ স্বাভাবিক হবে।’
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সূত্রে জানা গেছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগাম টোল পরিশোধ করতে বলা হচ্ছে। এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধের কথা বলা হয়েছে এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন এ ব্যবস্থা বহাল থাকতে পারে।
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তেলবাহী জাহাজের ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল নির্ধারণ করা হতে পারে।
এমএস/