দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, রাতভর ও ভোরে কয়েক ঘণ্টা ধরে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেহরান। সেখানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম-এর একটি আবাসিক এলাকায় হামলায় আরও ৫ জন প্রাণ হারান। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর-ই-ল্যাঙ্গেহতে পৃথক হামলায় নিহত হয়েছেন আরও ৬ জন।
সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরও তীব্র হওয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএস/