• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২৬, ১৯:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে দিল্লি কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে কলকাতায় হামলার মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া সতর্কবার্তার পর পাল্টা প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ‘ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’

এই মন্তব্যটি এসেছে ২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পাহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীকে সামনে রেখে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, সম্ভাব্য কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানে নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দায় চাপানো হতে পারে।

এর আগে চলতি সপ্তাহেও খাজা আসিফ ভারতকে হুঁশিয়ার করে বলেন, ‘দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে—এ ধারণা অবাস্তব।’

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং যেকোনো পদক্ষেপের জবাব হবে ‘দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়’।

এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেরালায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তা নজিরবিহীন ও কঠোর জবাবের মুখে পড়বে।’

তিনি দাবি করেন, ২০২৫ সালের পাহেলগাম হামলার পর ভারতের সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। ‘অপারেশন সিনদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে চাপে ফেলা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল

ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

রাজনাথ সিং আরও বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি। পাকিস্তান যদি আবার এমন নোংরা কাজ করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলবে না। এবার যা হবে, তা হবে নজিরবিহীন।’

ভারতের দাবি, ‘অপারেশন সিনদুর’-এ অন্তত নয়টি সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। পরবর্তীতে ১০ মে যুদ্ধবিরতির আহ্বান জানালে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করে।

এমএস/

  • কলকাতা
এ সম্পর্কিত আরও খবর
কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার
কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার
চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে ছড়াল আতঙ্ক
চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে ছড়াল আতঙ্ক
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান
দূষিত শহরের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?
দূষিত শহরের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।