দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির জেরে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বোর্ডিং চলাকালে বিমানের টয়লেটে পাওয়া একটি চিরকুটে ‘বোমা আছে’ লেখা থাকায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সকাল ৯টা ৫ মিনিটে উড়াল দেওয়ার কথা ছিল শিলংগামী ফ্লাইটটির। বোর্ডিংয়ের সময় এক কেবিন ক্রু টয়লেটে চিরকুটটি খুঁজে পান। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং উড়োজাহাজটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, কীভাবে চিরকুটটি বিমানের টয়লেটে এল তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয় এবং পরে দুপুর ১টা ৩৩ মিনিটে ফ্লাইটটি শিলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএস/