দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিতব্য এই বিক্ষোভে লাখ লাখ মানুষ রাস্তায় নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ক্রমেই আধিপত্যবাদী হয়ে ওঠায় এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এক বছরের কম সময়ের মধ্যে এটি ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে তৃতীয়বারের মতো বড় আন্দোলন।
‘নো কিংস’ নামে মাঠপর্যায়ের আন্দোলনের উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই গ্রুপটি ট্রাম্পকে চাপে রেখেছে।
এবার বিক্ষোভের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়া ও নীতিগত ক্ষোভ। এ ছাড়া গত বছরের জুনে ট্রাম্পের ৭৯তম জন্মদিনে প্রথমবার দেশজুড়ে এ ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল।
এমএস/