দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের সংলাপ চলছে না বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণের কৌশল।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যোগ করেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু ‘উদ্যোগ’ নেওয়া হয়েছে। তবে দেশগুলোর উচিত নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা। কারণ তারাই ‘এই যুদ্ধের সূচনাকারী’।
এর আগে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে।’
এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার পুরো সপ্তাহজুড়েই চলবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’
এবি/